বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে আদালত ঘেরাও, ছাত্র-জনতার গণজমায়েত

কক্সবাজারে আদালত ঘেরাও। ছবি : কালবেলা
কক্সবাজারে আদালত ঘেরাও। ছবি : কালবেলা

ছাত্র-জনতার ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন, স্বৈরাচারের দোসর ও ছাত্র হত্যাকারী সন্ত্রাসীদের জামিন প্রদানের প্রতিবাদে এবং অভিযুক্ত বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে আদালত ঘেরাও এবং ছাত্র-জনতার গণজমায়েত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার ব্যানারে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার আদালত চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার নেতারা অবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আদালত ঘেরাও চলাকালে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

এ সময় সমন্বয়করা বক্তব্য রাখেন। একই এসব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন আইনজীবীরাও।

তারা বলেন, এখনো শহীদ ছাত্র-জনতার রক্তের দাগ শুকায়নি। কিন্তু আপনারা বিএনপি-জামায়াতের আইনজীবীরা স্বৈরাচারের দোসর খুনি-হামলাকারীদের জামিন করাচ্ছেন। এই বেঈমানী ছাত্ররা মেনে নেবে না। একইসঙ্গে খুনি ও দোসরদের জামিন মঞ্জুরকারী বিচারকদের ক্ষমা করা হবে না। তাদেরকে অতিশিগগিরই অপসারণ করতে হবে।

গণজমায়েত ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক সাহিদুল ওযাহিদ সাহেদ, রবিউল হোসেন, তাজদিজুর রেজা, জোনায়েদ হোসেন, সাগর ইসলাম, জিনিয়া শারমিন রিয়া, একরামুল হক, নবী জালাল ও রিযাদ মনি।

আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. রমিজ আহমেদ, অ্যাড. তাহের সিকদার, অ্যাড. আবু সিদ্দিক ওসমানি, অ্যাড. মোহাম্মদ ইউনুস, আবিদুর রহমান, সম্যক দৃষ্টি বড়ুয়া, ইসমাইল হোসেন, ফয়সাল মোশাররফ ও মিজান ভুট্টো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১০

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১১

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১২

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৩

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৪

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৫

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৬

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৮

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৯

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

২০
X