কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হত্যা মামলায় কারাগারে

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পুরোনো ছবি
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পুরোনো ছবি

পল্টন মডেল থানার মকবুল হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামির জামিন চেয়ে শুনানি করেন তার পক্ষের আইনজীবী খোরশেদ আলম আজাদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের ঘোর বিরোধিতা করে আসামিকে কারাগারে পাঠানোর প্রার্থনা করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে এবং মামলার এজহারের গুণাগুণ বিবেচনা করে আদালত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

মামলার এজহার থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সরকার পতনের একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা সমাবেশের কয়েক দিন আগে থেকে রাজধানীর নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকলে মামলার আসামিরা সমাবেশ বানচালের চক্রান্ত করে। এর আগে ৭ ডিসেম্বর পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারসহ অন্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগসাজশে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে। আন্দোলন দমন করতে নির্বিচারে লাঠিচার্জ, ককটেল হামলা, টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়। এতে বিএনপির কয়েকশ নেতাকর্মী আহত হন এবং মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১০

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১১

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১২

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৩

আমি কারও জমি দখল করিনি: কাফি

১৪

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১৫

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

১৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

১৭

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার ৭ ইসলামী দলের

১৮

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

১৯

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

২০
X