কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী-পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৫ আসামি কারাগারে

মিরপুরে (৩১ অক্টোবর) আন্দোলনের একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
মিরপুরে (৩১ অক্টোবর) আন্দোলনের একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

রাজধানীর কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।

রোববার (০৩ নভেম্বর) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফরহান ইশতিয়াকের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (০২ নভেম্বর) সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এসব আসামিদের রাজধানীর ভাসানটেক ও কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করে। এর মধ্যে মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং অপর তিন আসামি আলমগীর, রেশমা ও রাসেলকে গ্রেপ্তার দেখানো হয় ভাষানটেক থানার মামলায়।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেত সড়কে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করে কিছু দুষ্কৃতকারী। এ ঘটনায় কাফরুল ও ভাষানটেক থানায় পৃথক দুটি মামলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X