কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

যুগান্তরের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

পুরোনো ছবি
পুরোনো ছবি

‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথক্‌করণ’ শিরোনামে প্রকাশিত এক নিবন্ধের জন্য যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম ও নিবন্ধ লেখক ড. মোহাম্মদ আবদুস ছালামের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে কেন নিবন্ধ লেখক, যুগান্তরের সম্পাদক ও প্রকাশককে আদালত অবমাননার জন্য অভিযুক্ত করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে । তাঁদের আগামী রোববারের মধ্যে এ বিষয়ে হলফনামা আকারে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন।

‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথক্‌করণ’ শিরোনামে মোহাম্মদ আবদুস ছালামের লেখা নিবন্ধ ১ নভেম্বর যুগান্তরে প্রকাশিত হয়। নিবন্ধে বিচার বিভাগ পৃথক্‌করণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য ও অবমাননাকর বক্তব্য প্রকাশের অভিযোগে গত সোমবার ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিম হোসেইন, সঙ্গে ছিলেন আইনজীবী রিদুয়ানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম।

নিবন্ধটি তুলে ধরে শুনানিতে আইনজীবী তানিম হোসেইন বলেন, যা লেখা হয়েছে, তা ঘটনাগতভাবে সঠিক নয় এবং বিভ্রান্তিকর। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বড় ধরনের সংস্কার কার্যক্রম চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিচার বিভাগের জন্য সংস্কার কমিশন হয়েছে। খুবই কৌশলে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে মুখোমুখি করে দেওয়ার একটা প্রয়াস মনে হয়েছে। আদালত অবমাননার রুল দেওয়ার আবেদন জানান তিনি। শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১১

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১২

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৩

কমলো ফার্নেস অয়েলের দাম

১৪

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

১৫

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

১৬

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

১৭

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

১৮

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০
X