কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আইসিটিতে দায়েরকৃত ১২২টি অভিযোগের অধিকাংশই গুমসংক্রান্ত’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে (আইসিটি) এ পর্যন্ত ১২২টি অভিযোগ জমা পড়েছে, যার উল্লেখযোগ্য অংশই গুমের ঘটনা বলে জানিয়েছেন আইসিটির প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগ বিষয়ে তামিম কালবেলাকে জানান, বিগত ১৫ বছরে সংঘটিত গুমের প্রায় ৫০ থেকে ৬০টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছে। এসব অভিযোগ যাচাই করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে তদন্ত সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে অভিযোগ আমলে নিবে ট্রাইব্যুনাল।

তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর বিগত ১৫ বছরে গুমের বিভিন্ন অভিযোগ ছাড়াও জুলাই-আগস্টে গণআন্দোলন নির্মূলে পরিচালিত হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে পরিচালিত গণহত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবরও প্রতিনিয়ত অভিযোগ জমা পড়ছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে হত্যা, গণহত্যার সুনির্দিষ্ট ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে এসব অভিযোগে আর্জি পেশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যদিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়।

এর আগে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সংঘটিত সকল অপরাধের বিচার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X