কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মেহেদি ৩ দিনের রিমান্ডে

সিএমএম আদালতে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি। ছবি : কালবেলা
সিএমএম আদালতে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি। ছবি : কালবেলা

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা বাসচালক আলমগীর হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলা করে আলোচনায় আসা অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদির ৩ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে এ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালতে আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম। কিন্তু আদালতে মূল নথি না থাকায় সেদিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল।

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেনকে (৩৪) মাথায় গুলি করে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর আসামি মেহেদীর কাছ থেকে এ মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

ড. মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিজে বাদী হয়ে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলা করে আলোচনায় এসেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১০

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১১

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১২

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৪

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৫

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৬

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৭

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৮

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৯

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০
X