কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৩৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতার ১২ বছরের কারাদণ্ড

ইলিয়াস হোসেন সবুজ । ছবি : কালবেলা
ইলিয়াস হোসেন সবুজ । ছবি : কালবেলা

অস্ত্র আইনের মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

আরও পড়ুন : টাঙ্গাইলে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার।

মুজিবুর রহমান জানান, ২০১৫ সালে কুমিল্লার কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় সে সময় র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে আদালত রায় ঘোষণা করেন। তবে এ সময় ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন না।

ছাত্রলীগ নেতা ইলিয়াসের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য, টেন্ডারবাজি, অস্ত্র প্রদর্শন, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে বহুবার সংবাদ প্রকাশিত হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X