চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৬:২৮ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, ডিসিকে তদন্তের নির্দেশ

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। ছবি : কালবেলা
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলার বিষয়ে জেলা প্রশাসককে (ডিসি) তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

রোববার (১৩ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুকূলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জেসমীন প্রধান স্বাক্ষর সম্বলিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

এতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় দায়েরকৃত মামলা নং-২১/১০৯ এর অভিযোগ বিজ্ঞ আদালতের গৃহীত হয়েছে কিনা জানিয়ে সার্টিফাইড কপি সংগ্রহ করে মতামত প্রেরণের বিষয়টি উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুন মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় যুবলীগ সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রচার চালায়। প্রচারের একপর্যায়ে নেতাকর্মীরা মঘাদিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু শিল্প জোনগামী মিয়াপাড়া চার রাস্তার মোড় পৌঁছলে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।

হামলায় বেশ কয়েকজন মারাত্মক জখম ও গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরদিন মারাত্মক জখম যুবলীগ কর্মী মো. আছিফুল রহমান শাহীন বাদী হয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১০

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১১

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১২

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১৩

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১৪

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৬

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৭

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৮

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৯

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X