কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বিডিআর বিদ্রোহ মামলার শুনানি

রাতেই পুড়িয়ে দেওয়া হয়েছে এজলাস

অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের মাদরাসা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একইসঙ্গে রাতেই কে বা কারা ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দিয়েছে।

রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় আলিয়া মাদরাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন শিক্ষার্থীরা। তারা দাবি তোলেন, তাদের মাদরাসার মাঠ ফিরিয়ে দিতে হবে। তবে মধ্যরাতে অস্থায়ী এ আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, একটি বেসরকারি টেলিভিশনে ঘটনাস্থলের বর্ণনা দেখে সেনাবাহিনী ও পুলিশ সেখানে উপস্থিত হয়। এসময় তারা পুরো ঘটনাস্থল পরিদর্শন করেন।

২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার কাজ শেষে আলিয়া মাদরাসার মাঠকে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস। মাঠটি সিটি করপোরেশন দখল করছে-এমন অভিযোগ তুলে উদ্বোধনের আগেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১০

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১১

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১২

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৩

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৪

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৬

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৮

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

২০
X