বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি ছানোয়ারসহ ৪ জন কারাগারে 

গ্রেপ্তার হওয়া মো. ছানোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া মো. ছানোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক মামলায় টাঙ্গাইল-৫ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান পৃথক দুই মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

বাকিরা হলেন- আওয়ামী লীগ নেতা সাদেক ঢালী ওরফে সালাউদ্দিন সাদেক ঢালী, বিবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু মুসা আনসারী ও ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্ব।

এদিন ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় ছানোয়ার, সাদেক ও আবু মুসাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. ফরহাদ কালাম সুজন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনে আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।

এর আগে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা থেকে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গত ৫ আগস্ট রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মিঠুন ফকির। পরে আসামিদের ছোড়া ছিটা গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে ১১ আগস্ট বাসায় ফেরেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভিক্টিম মিঠুন ফকির ৮৮ জনকে এজাহারনামীয় ও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে ভাটারা থানায় মামলা করেন।

অন্যদিকে গত বছরের ১৯ জুলাই রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক তৌফিকুল ইসলাম হত্যা মামলায় ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) কারাগারে পাঠিয়েছেন একই আদালত।

গত ১৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X