কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৩ সদস্য রিমান্ডে

নিষিদ্ধ হিজবুত তাহরীরের ৩ সদস্য রিমান্ডে

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিদের মধ্যে মনিরুল ইসলামের ২ দিন, মোহতাসিন বিল্লাহ ও মাহমুদুল হাসানের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৭ মার্চ) বিকেলে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি, উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশে ৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেইটে মার্চ ফর খেলাফতে কর্মসূচি ঘোষণা করে।

এ জন্য উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরস্থ ১৬ নং রোডের ৪৬ নং বাসার ২য় তলায় আসামি মোহতাসিন বিল্লাহ (৪০) এর বাসায় একত্রিত হয়ে শলাপরামর্শ করে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ১২টা ৫ মিনিটে দুইজনকে আটক করা হয়। অন্যান্য আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরে ০৭ মার্চ রাত সাড়ে ১২টায় উত্তরা পশ্চিম থানাধীন ১২নং সেক্টরস্থ ১/এ নং রোডের ১৬ নাম্বার বাসার ৪ নাম্বার ফ্ল্যাট থেকে আসামি মাহমুদুল হাসানকে (২১) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য বলে জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X