কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন

ধর্ষণের প্রতীকী ছবি
ধর্ষণের প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে এক দোকান কর্মচারীর ১৪ বছর বয়সী বোনকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আসামি মো. মনিরুল ইসলাম বেপারীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে তাকে পর্নোগ্রাফি আইনে আরও পাঁচবছরের সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মনিরুল বরিশাল জেলার গৌরনদী থানার কাশেমাবাদের মৃত নুরুল ইসলাম বেপারীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভুক্তভোগী কিশোরীর ভাই আসামি মনিরুলের দোকানে চাকরি নেয়। এজন্য প্রায়ই ভুক্তভোগী কিশোরী তার ভাইকে আসামির দোকানে এগিয়ে দিত। এর সুবাদে ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয় আসামি। এরই ধারাবাহিকতায় একই বছরের ১২ মার্চ আসামি মনিরুল ভুক্তভোগী কিশোরীকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর সে বছরের ২৫ অক্টোবর পুনরায় সেই কিশোরীকে ধর্ষণ করে আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২২ সালের ২ জানুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে সে বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন মিরপুর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। মামলার বিচার চলাকালে আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১০

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১১

অবশেষে মাঠে নামলেন নেইমার

১২

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৩

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৪

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৫

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৬

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৭

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৮

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

১৯

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

২০
X