কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

ধর্ষণ মামলার আসামি সাথেল মাহমুদ সোহেল। ছবি : কালবেলা
ধর্ষণ মামলার আসামি সাথেল মাহমুদ সোহেল। ছবি : কালবেলা

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ১১ বছর আগে বিএএফ শাহিন স্কুলের এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলায় সাথেল মাহমুদ সোহেল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২৩ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক হোসেন জনি বিষয়টি জানিয়েছেন।

রায়ে অপহরণের দায়ে সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণের অপরাধেও তাকে একই সাজা দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে।

মামলার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী বিএএফ শাহিন স্কুলে পড়াশোনা করত। স্কুলে যাওয়া-আসার পথে সোহেল তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২০১২ সালের ১৭ অক্টোবর ওই ছাত্রী স্কুল ভ্যানে করে স্কুলে যায়। তবে শারীরিক অসুস্থতার কথা বলে স্কুল শেষ হওয়ার আগেই বের হয়ে যায়।

এদিকে ওই শিক্ষার্থী বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হয়। পরে তারা জানতে পারেন, সোহেল তাকে বিরক্ত করত। সোহেলের পরিবারকে বিষয়টি জানান তারা। পরে সোহেল ওই শিক্ষার্থীর বাবাকে জানায়, ওই শিক্ষার্থী তার সাথে রয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ১৮ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৮ ডিসেম্বর সোহেলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুনসী শহিদুল ইসলাম।

২০১৫ সালের ২০ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১০

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১১

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১২

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৩

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৪

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৫

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

১৬

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

১৭

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১৮

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১৯

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

২০
X