কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
আবু সাঈদ হত্যা

দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আবু সাঈদ হত্যা মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (০৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

একইসঙ্গে এ মামলায় সাবেক এএসআই মো. আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, আব্দুস সাত্তার পালোয়ান।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ হত্যা মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় দেওয়া হয়েছে তদন্ত সংস্থাকে।

এর আগে সকালে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪ আসামিকে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে বিক্ষোভের সময় গত ২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে প্রতিবাদমুখর নিরস্ত্র আবু সাঈদকে পুলিশ গুলি করে। সহপাঠীরা সাঈদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু সাঈদকে পুলিশের গুলি করার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন।

উল্লেখ্য, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১০

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১১

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক

১২

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১৩

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১৪

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১৫

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১৬

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১৭

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

১৮

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

১৯

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

২০
X