মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘হাত উঠাবো কেমনে, পেছনে তো হ্যান্ডকাফ লাগানো’

যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান। ছবি : সংগৃহীত
যাত্রাবাড়ীর সাবেক ওসি আবুল হাসান। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর নুর হোসেন গত ২২ মার্চ তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

রিমান্ড শুনানিকালে তাকে ডাকা হয়। এজলাসে দাঁড়িয়ে থাকা আবুল হোসেনকে হাত ওঠানোর জন্য বলা হয়। তখন আবুল হাসান বলেন, ‘হাত উঠাবো কেমনে, পেছনে তো হ্যান্ডকাফ লাগানো।’ পরে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, ‘আবুল হোসেন আলোচিত ব্যক্তি। ছাত্র-জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে প্রায় ৫০ জন ছাত্র-জনতার লাশ পড়ে ছিল। আন্দোলন দমনে তিনি বিরাট ভূমিকা পালন করেছেন। হত্যাচেষ্টা মামলায় তার ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার ৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’ তবে আবুল হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে হাঁটুতে গুলিবিদ্ধ হন মঞ্জুরুল আলম জিসান (১৯)। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজ উদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১০

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১১

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১২

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৩

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৪

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৫

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৬

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৭

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৮

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৯

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০
X