কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি।

নোটিশে তিনি বলেন, গত ১৩ মার্চ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দেন।

কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি দল ২৫ এপ্রিল ঘোষণা করতে যাচ্ছেন। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একই রূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এ কারণে তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হবে এবং গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

নোটিশে আরও বলেন, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে, সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি।

এসব দলের নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কোনো হাসি-তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, একই সঙ্গে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১০

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১১

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১২

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৩

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৪

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৭

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৮

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৯

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

২০
X