কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশ জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি : সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন থেকে প্রয়োজন অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার ক্ষমতা অর্জন করেছে। এর ফলে, মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দলীয়ভাবে বিচার ও নিষেধাজ্ঞা আরোপ করার পথ উন্মুক্ত হলো।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে রোববার (১১ মে) নতুন অধ্যাদেশটি প্রকাশ করা হয়েছে। এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী শনিবার (১০ মে) এই অধ্যাদেশটি প্রণয়ন ও জারি করেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা রাজনৈতিক দলগুলো গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তীতে সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠনের জন্য শাস্তি ইত্যাদি’ শিরোনামে নতুন ২০(বি) ধারা সংযোজন করা হয়।

২০(বি) ধারায় বলা হয়েছে, এই আইন বা বর্তমানে প্রযোজ্য অন্য কোনো আইনের বিধান সত্ত্বেও, যদি ট্রাইব্যুনাল মনে করে যেকোনো সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ২০২৫-এর ৩ ধারার উপধারা (২)-এর আওতাভুক্ত কোনো অপরাধ করেছে, এমন অপরাধ সংঘটনে নির্দেশ দিয়েছে, অংশগ্রহণ করেছে, সহায়তা বা উসকানি দিয়েছে, কিংবা ষড়যন্ত্রে যুক্ত হয়েছে- তাহলে ট্রাইব্যুনাল উক্ত সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে, তাকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে, তার নিবন্ধন বা লাইসেন্স বাতিল বা স্থগিত করতে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারবে।

সংশোধিত অধ্যাদেশে ‘সংগঠন’ শব্দের সংজ্ঞাও সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘সংগঠন’ বলতে এমন কোনো রাজনৈতিক দল, ওই দলের অধীনস্থ, অনুমোদিত বা সংশ্লিষ্ট কোনো সত্ত্বা কিংবা এমন কোনো ব্যক্তির দলকে বোঝানো হবে, যারা ট্রাইব্যুনালের বিবেচনায় উক্ত দলের কার্যক্রম প্রচার, সমর্থন, অনুমোদন, সহায়তা বা সম্পৃক্ততার মাধ্যমে সংশ্লিষ্ট রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১০

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১১

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১২

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৩

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

১৪

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

১৬

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

১৭

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

১৮

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১৯

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

২০
X