কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি শামীমা কারাগারে

শামীমা আক্তার খানম। ছবি : সংগৃহীত
শামীমা আক্তার খানম। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানায় যুবদল নেতা মো. শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় শামীমা আক্তারের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা মো. শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় পড়েছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১০

আমি কারও জমি দখল করিনি: কাফি

১১

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১২

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

১৩

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

১৪

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার ৭ ইসলামী দলের

১৫

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

১৬

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

১৭

১৩ জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

১৮

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

১৯

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

২০
X