কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
ব্যবসায়ীকে ৬ খণ্ড করে হত্যা

তিনজন রিমান্ডে, একজনের দোষ স্বীকার 

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

রাজধানীর সবুজবাগে প্লাস্টিক ভাঙারি ব্যবসায়ী মো. জাকির হোসেনকে ৬ খণ্ড করে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- শুকুর আলী, মো. রাজিব ও স্বপন। এছাড়া আজহার আলী নামে আরেক আসামি নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত এ রিমান্ডের আদেশ ও জবানবন্দী গ্রহণ করেন। এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনজনের সাত দিনের রিমান্ড ও আরেকজন দোষ স্বীকার করে জবানবন্দি দিতে চাওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন উপপরিদর্শক মো. সামছুল আমিন। শুনানি শেষে আদালত তিনজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুরসহ আরেকজনের জবানবন্দী রেকর্ড করেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশ বাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে ভুক্তভোগী জাকিরের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্লাস্টিক ব্যবসায়ী জাকির হোসেন সপরিবারে সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় থাকতেন। গত ৪ জুন জাকির হোসেন নিখোঁজ হন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন জাকির নিখোঁজ রয়েছেন বলে তার স্ত্রী রেখা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে জাকিরের খোঁজ না পাওয়ায় তিনি ১০ জুন আজহার আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, জাকির হোসেন বাড়ির পাশে আজহারসহ চার-পাঁচজনের সঙ্গে বিভিন্ন সময় আড্ডা দিতেন। ৪ জুন সকালে জাকির বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দিলেও আর ফিরে আসেননি। রাত পৌনে ১২টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করলে জাকির বলেন, তিনি আজহারের বাসায় আছেন। তখন তার সঙ্গে আড়াই লাখ টাকা ছিল। পরে অনেক রাতে আবার আজহারের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। জাকিরকে অপহরণ করা হয়েছে। এর সঙ্গে আজহার জড়িত থাকতে পারে।

এদিকে মরদেহ উদ্ধার ও আসামি গ্রেপ্তারের পর সবুজবাগ থানা পুলিশ জানায়, জাকিরের মাথায় প্রথমে রড দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় লুটিয়ে পড়লে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর মৃতদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন করা হয়। শেষে মৃতদেহের ছয়টি খণ্ড বাইকদিয়া এলাকার একটি জঙ্গলে মাটিচাপা দেওয়া হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X