কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘৩ দিনের সুযোগ দিন, নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে ফাঁসি দিন’

বিকাশচন্দ্র বিশ্বাসের স্ত্রী ও সন্তান। ছবি : সংগৃহীত
বিকাশচন্দ্র বিশ্বাসের স্ত্রী ও সন্তান। ছবি : সংগৃহীত

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশচন্দ্র বিশ্বাস ছয় বছর ধরে খুলনা জেলা কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। তার দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। এর আগেও তিনি নিজের পক্ষে সাফাই দিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন। এবার তার স্ত্রী রিমা বিশ্বাস আদালত চত্বরে দাঁড়িয়ে সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘তিন দিনের সুযোগ দিন, আমার স্বামী নির্দোষ প্রমাণ করতে পারবেন।’

রিমা বিশ্বাস জানান, তার স্বামী গত ছয় বছর ধরে ওই মামলায় কারাভোগ করছেন। মৃত্যুদণ্ড ঘোষণার পর তিনি প্রায় তিন বছর ধরে কনডেম সেলে আছেন। রিমার বলেন, আমার স্বামী নির্দোষ। মামলাটি সঠিকভাবে পরিচালিত হয়নি। আমাদের পক্ষে কোনো দক্ষ আইনজীবী ছিল না। আমরা খুবই গরিব মানুষ।

রিমা বিশ্বাস আরও জানান, জেল থেকে তার স্বামী নিজ হাতে ছয় পাতার একটি চিঠি লিখে প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ চেয়ে বলেন, ‘তিন দিন সময় দিন, যদি নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে ফাঁসি দিন।’ চিঠিতে এমন সাহসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকাশচন্দ্র বিশ্বাস।

চিঠিতে বিকাশচন্দ্র বিশ্বাস লেখেন, একজন মানুষ যখন অথই সাগরে পড়ে যান, তখন একটি ভাসমান পাতাও বাঁচার আশার প্রতীক হয়ে ওঠে। আমিও সেই দিশেহারা পথিক, জানি না আমার এই আর্তনাদ কেউ শুনবেন কি না। গরিবের কান্না কেউ বোঝে না, গরিব মানেই যেন এক অভিশপ্ত জীবন। আমার আবেদন, আমাকে শুধু একবার উচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ দিন। আমি চ্যালেঞ্জ করে বলছি- তিন দিনের মধ্যে নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব।

তিনি আরও লিখেছেন, আমি কোনোভাবেই এই মামলার সঙ্গে জড়িত নই। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড মানে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকেই মৃত্যুর সাজা দেওয়া। যদি আমি নিজেই নিজের মামলা উপস্থাপন করে নির্দোষ প্রমাণে ব্যর্থ হই, তবে উচ্চ আদালত যেন দ্রুত ফাঁসি কার্যকর করার নির্দেশ দেন।

রিমা বিশ্বাস জানান, তারা আগের আইনজীবীকে বাদ দিয়ে এখন ব্যারিস্টার শিশির মনিরের শরণাপন্ন হয়েছেন। তার দাবি, শিশির মনির তাদের কাছ থেকে কোনো সম্মানি নিচ্ছেন না। রিমার কথায়, আমি আর আমার মা খুলনা কোর্টের সামনে ডিম বিক্রি করি। এই কষ্টের জীবন থেকে মুক্তি চাই- শুধু ন্যায্য বিচার চাই।

২০২১ সালের ৭ অক্টোবর একটি মাদক মামলায় বিকাশচন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X