কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:২৬ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচা রিমান্ডে 

প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী ও ছেলে নাঈম হোসেন। ছবি : সংগৃহীত
প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী ও ছেলে নাঈম হোসেন। ছবি : সংগৃহীত

অসুস্থ ছেলেকে চিকিৎসা করানোর জন্য ঢাকায় এসে স্ত্রী ও সন্তানসহ প্রবাসী মনিরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় রফিকুল ইসলাম নামে তাদের এক আত্মীয়ের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঘটনার পর গত ১ জুলাই রফিকুলকে গ্রেপ্তার করে পরে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মনির প্রবাসে থাকাকালে ঢাকাসহ গ্রামের জায়গা জমির দেখাশোনা করতেন তার চাচাতো চাচা রফিকুল ইসলাম। গত ২৮ জুন অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য মনির তার স্ত্রীসহ রফিকুলের কাছে ঢাকায় আসে। রফিকুলসহ এসপিআরসি হাসপাতালে সন্তান নাইম হোসেন ওরফে আরাফাতকে নিয়ে যান।

ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় বিকাল সাড়ে ৪টায় মগবাজারের সুইট স্লিপ আবাসিক হোটেলের ১০৩ নাম্বার রুমে ওঠেন। ৫টার দিকে একই এলাকার ভর্তা ভাত রেস্তোরাঁয় খাবার খেয়ে হোটেলে আসেন। খাবার গ্রহণের পর রাতে তারা অসুস্থ হয়ে পড়েন।

পরে রফিকুল তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরের দিকে স্ত্রী, সন্তানসহ মনির মারা যান। এ ঘটনায় নিহতের ভাই গত ১ জুলাই রমনা থানায় হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X