স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন বিসিবির হাতে জমা দিয়েছে। বোর্ড জানিয়েছে, এ প্রতিবেদন আপাতত সর্বোচ্চ গোপনীয়তায় পর্যালোচনা করা হবে এবং এর বাইরে আর কোনো মন্তব্য এখনই করা হবে না।

আজ মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীন তিন সদস্যের তদন্ত কমিটি গত ডিসেম্বর–জানুয়ারিতে অনুষ্ঠিত একাদশ বিপিএলে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের খতিয়ান জমা দিয়েছে বোর্ড সভাপতির কাছে। আইসিসির নির্দেশনা মেনে প্রতিবেদনটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনে যাঁদের নাম এসেছে, তাদের ব্যাপারে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন নীতিমালা এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বচ্ছতা ও অভিযুক্তদের অধিকার রক্ষার্থে আপাতত কোনো নাম প্রকাশ করা হবে না।

একই সঙ্গে প্রতিবেদনে বেশ কিছু সংস্কার প্রস্তাবও দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা ও কাঠামোগত সুরক্ষা জোরদারের বিষয়গুলো সেখানে গুরুত্ব পেয়েছে। বিসিবি জানিয়েছে, এসব সুপারিশ পরবর্তী বিপিএলের আগে বাস্তবায়ন জরুরি। আগামী মাসের মধ্যে তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দেবে।

ফেব্রুয়ারিতে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ এ বিষয়ে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে কমিটিতে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।

বোর্ড আনুষ্ঠানিকভাবে অভিযুক্তদের নাম প্রকাশ না করলেও, একটি সূত্রে জানা গেছে—প্রতিবেদনে জাতীয় দলের একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেটার, একজন কোচ, বিসিবির একটি সাবকমিটির কর্মকর্তা এবং তিনটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, এই প্রক্রিয়া শুধু অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেই নয়, বরং ভবিষ্যতে টুর্নামেন্টকে সুরক্ষিত রাখার পথও প্রশস্ত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X