মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

দেলোয়ার-রহিমা দম্পতির সঙ্গে সাক্ষাৎকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি : সংগৃহীত
দেলোয়ার-রহিমা দম্পতির সঙ্গে সাক্ষাৎকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি : সংগৃহীত

৪৫ বছর ধরে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে চরম দারিদ্র্যের মাঝে বসবাস করছিলেন বাগেরহাটের দেলোয়ার-রহিমা দম্পতি। সম্প্রতি গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর এই দম্পতির পাশে দাঁড়ালেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মুস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বাগেরহাট শহরের লঞ্চঘাট এলাকায় ওই দম্পতির ঝুপড়ি ঘরে গিয়ে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা প্রদান করেন তিনি।

এ সময় ইউএনও বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ দেখে পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে থাকা দেলোয়ার-রহিমা দম্পতিকে চাল, ডাল ও তেলসহ প্রাথমিক সহায়তা দিয়েছি। তাদের মূল বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায় হওয়ায় তাদের জন্য একটি সরকারি ঘর বরাদ্দের বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমে যখন অভাবের তাড়নায় স্ত্রী-সন্তানসহ আত্মহত্যা কিংবা সংসার ভাঙার খবর প্রায়ই শিরোনাম হয়, তখন রহিমা-দেলোয়ার দম্পতি আমাদের জন্য ভিন্ন একটি দৃষ্টান্ত। তারা কখনো একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবেননি, এমনকি তা চরম দারিদ্র্যের মধ্যেও। তারা নিঃসন্দেহে নতুন প্রজন্মের দম্পতিদের জন্য এক অনুকরণীয় উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X