স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:২৯ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মাঠের আচরণ নিয়ে আবারও শুরু হলো বিতর্ক। রিয়ালের কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক ক্রীড়া পরিচালক পেদজা মিয়াতোভিচ মনে করেন, ভিনিসিয়ুসের আচরণ রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে মানানসই নয়। তাই আসন্ন মৌসুমেই তাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

গত সপ্তাহে লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন ভিনিসিয়ুস। অথচ এমন পারফরম্যান্সের পরও মিয়াতোভিচ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

স্প্যানিশ গণমাধ্যম এল লারগুয়েরোকে দেওয়া সাক্ষাৎকারে মিয়াতোভিচ বলেন, ‘ভিনি-রদ্রিগোর প্রতিযোগিতা ভালো হতে পারে, তবে তা কোচের জন্য সমস্যা তৈরি করতেও পারে। এখন রদ্রিগো দলে আছে, আর জাবি (আলোনসো) সবার মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন; কিন্তু ভিনির আচরণ বদলায় না। সে যেন লড়াই করেই নিজেকে মোটিভেট করতে চায়। রিয়াল মাদ্রিদের জার্সির সঙ্গে এই মানসিকতা যায় না। খেলোয়াড় হিসেবে সে দারুণ, তবে আমাদের ভাবতে হবে—এমন খেলোয়াড় দলে রাখা আসলেই কতটা মূল্যবান।’

ওসাসুনার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু ওভিয়েদোর বিপক্ষে তাকে বেঞ্চে রেখে রদ্রিগোকে সুযোগ দেন কোচ জাবি আলোনসো। মাঠে নামার পরও অবশ্য নিজের মান প্রমাণ করতে ভুল করেননি ভিনি। গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন।

কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে ছিলেন ম্যাচের মূল তারকা। তবে ভিনিসিয়ুসকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন রিয়ালের ভেতরকার পরিবেশকে অন্য রকম করে তুলছে। সমালোচকদের মতে, মাঠে দক্ষ হলেও ভিনির আচরণ ও মনোভাবই তাকে ঘিরে সবসময় অস্থিরতা তৈরি করছে।

লা লিগায় আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগেই ভিনিসিয়ুসকে নিয়ে এই সমালোচনা নতুন চাপ তৈরি করতে পারে স্প্যানিশ জায়ান্টদের জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X