কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সবাই এডিসি হারুন হতে চায় : ব্যারিস্টার খোকন

কথা বলছেন  বিএনপি যুগ্মমহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। ছবি: কালবেলা
কথা বলছেন বিএনপি যুগ্মমহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। ছবি: কালবেলা

ঢাকার নিম্ন আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রায় পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিএনপি যুগ্মমহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ছিল। নির্বিচারে তারা আইনজীবীদের পিটাল, যা জঙ্গিদেরও হার মানিয়েছে। তারা আইনজীবী বোনদের টর্চার করেছেন, গায়ে হাত দিয়েছেন। সবাই এডিসি হারুন হতে চায়।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘পুলিশের দুই রকম বিচার। এডিসি হারুন ছাত্রদের মারল। তারপর সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলা করেছে, বিচার হয়নি। অথচ দুজন ছাত্রলীগের কর্মীকে মেরে বরখাস্ত হয়েছে। সরকারি দলের দুজন আহত হওয়ায় এডিসি হারুনকে বরখাস্ত করা হয়। অথচ হাজারো মানুষের ওপর হামলা করেছেন তার কোনো বিচার নেই।’

এর আগে দুপুর ১২টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা পদযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করে। ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে আদালতের সামনের প্রধান সড়কে অবস্থান নেন। তখন তাদের সড়ক ছেড়ে দিতে বলে পুলিশ।

এ সময় পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেন। বিএনপিপন্থি আইনজীবীরা সড়কে বসে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করলেও আইনজীবীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সিএমএম আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।

সেখানেও পুলিশ ও আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরে আইনজীবী সমিতির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের পদযাত্রা শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

১০

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

১১

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

১২

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১৩

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১৪

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৮

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৯

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

২০
X