কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ছবি : কালবেলা
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ছবি : কালবেলা

মৃত্যু ও গুরুতর আঘাতের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের অভিযোগে করা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে এই মামলায় তার জামিন আবেদন নাকচ করা হয়েছে।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে বুধবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। একই সঙ্গে আসামির পক্ষে জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জানুয়ারি আসামি নাসির উদ্দিন সাথী তার অফিসের এক নারী কর্মী তূর্য্য রেজাউল কথাকে আমেরিকায় ভ্রমণের জন্য পাঠান। ভ্রমণ শেষে ২০ দিন পরে বাদিনী দেশে ফিরে আসেন। এরপর আসামি বাদিনীকে ফোন করে তার অফিস কক্ষে আসতে বলেন। বাদিনী অফিসে গেলে আসামি তাকে কু-প্রস্তাব দিলে তাতে বাদিনী রাজি না হলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাদিনী অফিস থেকে পালানোর চেষ্টা করলে অন্য আসামিরা তাকে জোরপূর্বকভাবে আটকে রাখে। এ সময় ভুক্তভোগী নারীকে মারধরসহ মৃত্যুর ভয় দেখিয়ে ৯৮টি ফাঁকা চেক ও ৯টি একশত টাকা মূল্যের খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ করেন বাদিনী। ওই ঘটনায় ২০২৪ সালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাথীসহ সাতজনের নাম উল্লেখ করে একটি সিআর মামলা করেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থানাধীন এলাকা থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৮ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X