কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:৫৭ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ
আদালত অবমাননা

দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীরকে ১ মাসের কারাদণ্ড

আদালত প্রাঙ্গণে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
আদালত প্রাঙ্গণে দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত। আদালত অবমাননার দায়ে পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া মেয়র জাহাঙ্গীর যদি ১ লাখ টাকা পরিশোধ না করেন তবে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় আপিল বিভাগ বলেন, ‘তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।’

আদালতে দিনাজপুর পৌর মেয়রের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।

গত ২৪ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করলেও আদালত তাকে অব্যাহতি দেননি। পরে আদালত অবমাননার রুল শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করে।

প্রসঙ্গত খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীরকে তলব করা হয়। গত ১৭ আগস্ট আপিল বিভাগ তাকে তলব করেন। ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালনকালে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম। সে সময় তিনি খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায়দানকারী বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে তিনি ‍বিরূপ মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১০

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১১

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১২

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৩

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৪

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৬

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৭

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

১৮

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

১৯

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

২০
X