মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ হত্যায় ছাত্রদল নেতা আমানের দায় স্বীকার

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। পুরোনো ছবি
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। পুরোনো ছবি

পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় করা মামলার কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. তরীকুল ইসলাম।

এর আগে গত ৬ নভেম্বর রাতে আমানকে মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরদিন ৭ নভেম্বর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ নভেম্বর আদালত দ্বিতীয় দফায় তার পাঁচ দিনের রিমান্ড দেন। সর্বশেষ গত ১৯ নভেম্বর আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১০

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১১

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১২

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৩

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৪

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৫

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৬

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৮

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৯

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

২০
X