কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আয়ানের মৃত্যু নিয়ে স্বাস্থ্যের রিপোর্ট লোক দেখানো : হাইকোর্ট

হাইকোর্ট ভবন। পুরোনো ছবি
হাইকোর্ট ভবন। পুরোনো ছবি

সুন্নতে খৎনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্ট লোক দেখানো (আইওয়াশ) বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

হাইকোর্ট বলেছেন, চিকিৎসায় অবহেলা দেখছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন আইওয়াশ।

সুন্নতে খতনা করাতে গিয়ে লাশ হয়ে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরে শিশু আয়ান। তার মৃত্যুতে অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেয়ার অভিযোগ তোলে পরিবার। তবে এ ঘটনায় দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে নেই মৃত্যুর কারণ। এমনকি মৃত্যুর জন্য কাউকে সরাসরি দায়ীও করা হয়নি। রোববার (২৮ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদন জমা দিয়েছিল অধিদপ্তর। আজ তার শুনানি হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, খতনার অপারেশনের আগে আয়ানকে নেবুলাইজার ও ইনহেলার দেয়ার বিষয়টি চিকিৎসককে জানায়নি পরিবার। অপারেশনের সময় স্বাভাবিক রক্তক্ষরণ হয় তার। আয়ানের মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা হয়নি সেখানে। এমনকি কাউকে সরাসরি দায়ীও করা হয়নি। শুধুমাত্র ভবিষ্যতে এ ধরনের মৃত্যু ঠেকাতে চার দফা সুপারিশ করে দায় সেরেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি।

তবে আয়ানের পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর মামলা তুলে নিতে হুমকি আসায় রাজধানীর শাহবাগ থানায় জিডি করেছেন আয়ানের বাবা শামীম আহমেদ।

এদিকে শিশু আয়ানের মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে ভুক্তভোগীরা নানা অনিয়ম ও অভিযোগ নিয়ে একজোট হচ্ছেন।

আইনজীবী জানান, তিন মাসের মধ্যে গত ১৫ বছরের খতিয়ান ইউনাটেড হাসপাতালের কাছে চেয়েছেন উচ্চ আদালত।

তবে রোববার এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়া হয়। হাইকোর্ট থেকে কী রায় দেয়, সেটা দেখেই ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর খতনা করানোর জন্য শিশু আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার অভিভাবক। সকাল ৯টার দিকে শিশুটিকে অনুমতি ছাড়াই ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হয়। পরে লাইফ সাপোর্টে থাকাকালীন শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় আয়ানের বাবা বাদী হয়ে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১০

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১১

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৩

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৪

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৫

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৬

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৯

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

২০
X