কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় প্রতিবেদন প্রকাশ

ভূমিদস্যু কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১০ আইনজীবীর আবেদন 

জমি-খাল গিলে খান রহস্যময় কামরুল। ছবি : কালবেলা
জমি-খাল গিলে খান রহস্যময় কামরুল। ছবি : কালবেলা

টঙ্গীর ভূমিদস্যু কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাচ্ছা কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

বুধবার (২৪ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুরের জেলা প্রশাসক বরাবর এই আবেদন করা হয়।

১০ আইনজীবী হলেন– সাকিল আহমাদ, তানজিলা রহমান, শামসুর রহমান, আমিনুর রহমান, ইব্রাহিম হোসাইন, রেশমা রোকেয়া, আনিছুর রহমান, হাজারি জাকিয়া হোমায়রা, ফজলুল কবির রিমন ও এসকে তানজিল ফাহাদ।

আবেদনে দখল করা খাল–বিলসহ সরকারি সম্পত্তি উদ্ধার ও আইন অনুযায়ী কামরুলসহ জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সেইসঙ্গে কামরুলের অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান করতে দুদককে অনুরোধ করা হয়েছে আবেদনে।

আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবীরা জনস্বার্থে যে কোনো বিষয়ে মামলা দায়ের করার অধিকারী। দৈনিক কালবেলায় চলতি বছরের ৩১ জানুয়ারি ‘জমি-খাল গিলে খান রহস্যময় কামরুল’ ও ১৭ ফেব্রুয়ারি ‘চার হাজার কোটির সরকারি জমি সেই কামরুলের পেটে’ শিরোণামে প্রকাশিত দুটি প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

দৈনিক কালবেলার প্রতিবেদনের বরাত দিয়ে আবেদনে বলা হয়, এক সময় স্থানীয় বাজারে মাছ বিক্রি করলেও জমি, খাল-বিল দখল করে এখন ভূমিদস্যু কামরুল হাজার কোটি টাকার মালিক। খাল-বিল, সরকারি জমিসহ ব্যক্তিমালিকানার অনেক জমি দখল করে বানিয়েছেন শিল্পকারখানা, একাধিক হাউজিং প্রকল্প। এরই মধ্যে ছায়াকুঞ্জ আবাসন প্রকল্পের নামে সাতাইশ মৌজার ২৬ বিঘা আয়তনের ধনাই বিল ভরাট করে ফেলা হয়েছে। বর্তমানে দাঁড়াইল মৌজার বাগুনি বিলও দেদার ভরাট চলছে।

আবেদনে আরও বলা হয়, পরিবেশ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুসারে যে কোনো জলাশয়, পুকুর, নদী, খাল, বিল, হাওর ও দীঘি ভরাট করা নিষিদ্ধ। অথচ ওই প্রতিবেদনের পরও এসব খাল–বিল, সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গেছে। তাই খাল–বিলসহ সরকারি যেসব সম্পত্তি বেদখল হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের জন্য অনুরোধ করা হয় আবেদনে। অন্যথায় উচ্চ আদালতে এই বিষয়ে নির্দেশনা চেয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আবেদনে উল্লেখ করা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বলিউডে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আকাশ

সংবিধান সংস্কার নয় সংশোধন করতে চাই: মির্জা ফখরুল

বেলুচিস্তানে পাক বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩

বিদ্রোহীদের ২০৫ যুদ্ধযান ধ্বংসের দাবি সুদান সেনাবাহিনীর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষায় অভিভাবকরা

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

১০

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

১১

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

১২

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

১৩

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

১৪

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

১৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৭

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

১৮

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১৯

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

২০
X