কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:০৬ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

কলকাতার তরুণীর আইফোন চট্টগ্রাম থেকে উদ্ধার

মোবাইলটি উদ্ধারের পর দ্বীপান্বিতা সরকারের হাতে তুলে দেয় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ। ছবি : সংগৃহীত
মোবাইলটি উদ্ধারের পর দ্বীপান্বিতা সরকারের হাতে তুলে দেয় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ। ছবি : সংগৃহীত

কলকাতা থেকে এক তরুণীর হারানো একটি আইফোন উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের বিশেষ টিম। শনিবার (৬ জুলাই) মহানগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট থেকে আইফোন ১৪ প্লাস মডেলের মোবাইলটি উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রবিউল আইফোন উদ্ধার বিষয়ে জানান, সম্প্রতি কলকাতার মহেশতলা থানায় আইফোন হারিয়ে সাধারণ ডায়েরি করেন দ্বীপান্বিতা সরকার নামে এক তরুণী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তিনি জানতে পারেন তার হারানো মোবাইল বাংলাদেশের চট্টগ্রামে খোলা হয়েছে।

সেই সময় কলকাতার তরুণী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অফিশিয়াল পেজে যোগাযোগ করে কলকাতায় করা জিডির কপি ও মোবাইলটি চালু করার লোকেশন পাঠান। ম্যাসেজ পেয়ে সিএমপি পক্ষ থেকে মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের ওপর মোবাইলটি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়।

মহানগর গোয়েন্দা বিভাগ বলছে, মোবাইলটি উদ্ধার করা হলেও সংঘবদ্ধ চক্রের মূল হোতা কৌশলে পালিয়ে গেছে। সংঘবদ্ধ চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গোয়েন্দা বিভাগ আরও জানান, সংঘবদ্ধ চক্রটি ভারতসহ প্রতিবেশী দেশগুলো থেকে চোরাই মোবাইল ফোন এনে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে বিভিন্ন খুচরা দোকানে পৌঁছে দেয় এবং নিজেরাও খুচরা বিক্রি করে।

অপরদিকে, বাংলাদেশের চোরাই মোবাইল ভারতে ও ভুটানে পাঠিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X