কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন কেরানীগঞ্জে উদ্ধার

বাঁমে উপ-পরিদর্শক মিলটন কুমার দেব দাস ও ডানে উদ্ধার হওয়া আইফোন-১৩। ছবি : কালবেলা
বাঁমে উপ-পরিদর্শক মিলটন কুমার দেব দাস ও ডানে উদ্ধার হওয়া আইফোন-১৩। ছবি : কালবেলা

কলকাতার বেনিয়াপুকুরের পার্কসার্কাস থেকে এক বছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

রোববার (৩০ জুন) শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে আইফোন-১৩ মোবাইল সেটটি উদ্ধার করা করা হয়।

এদিকে আইফোনটির মালিক ভারতীয় নাগরিক কলকাতার বাসিন্দা মৌটুসী গাঙ্গুলি মোবাইল উদ্ধারের বিষয়টি জানতে পেরে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। মৌটুসী গাঙ্গুলির ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, গত বছর ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্কসার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলির ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক পর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌটুসী গাঙ্গুলিকে জানায় ফোন আর কলকাতায় নেই। ফোন বাংলাদেশে পাচার হয়ে গেছে। এখন আর তাদের কিছুই করার নেই। হারানো ফোনটির আশা ছেড়ে দেওয়া মৌটুসী শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এসআই মিল্টন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। মৌটুসী জানতে পারেন এসআই মিল্টন দেশের নাগরিকদের অনেক হারানো ফোন উদ্ধার করে দিয়ে থাকেন। দীর্ঘ এক বছর পর সেই ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাস।

উদ্ধার আইফোনটির বিষয়ে এসআই মিল্টন বলেন, সকালে কেরানীগঞ্জ থেকে ফোনটি উদ্ধার করি। যিনি ফোনটি দেশে ব্যবহার করছিলেন তিনি একজন মোবাইলের দোকানদার। মাত্র ১৭ হাজার টাকায় ফোনটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X