কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিক সেজে প্রতারণা, থানায় জিডি

নিউমার্কেট থানা। পুরোনো ছবি
নিউমার্কেট থানা। পুরোনো ছবি

মাহবুব নামে এক ব্যক্তি নিজের মোবাইল নম্বর ০১৭১২৩৬৯২৯৮ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন ব্যক্তিকে দৈনিক কালবেলার সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছেন। ওই ব্যক্তি নিজেকে কখনও কালবেলার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে প্রতিবেদন প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করছেন। বিষয়টি কালবেলা কর্তৃপক্ষের নজরে আসার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কালবেলার পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা তারিফুল প্রধান বাদী হয়ে বুধবার রাজধানীর নিউমার্কেট থানায় জিডি করেন। জিডি নম্বর-৩৫৭।

জিডিতে উল্লেখ করা হয়, জনৈক মাহবুব, (যার মোবাইল নম্বর ০১৭১২৩৬৯২৯৮) নিজেকে জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কালবেলা’র স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে চাঁদা দাবি করছেন। ওই ব্যক্তি উল্লেখিত মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে লোকজনকে কালবেলার সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিবেদন ছাপার ভয় দেখিয়ে টাকা বা চাঁদা দাবি করছেন। যা অসংখ্য ভুক্তভোগি কালবেলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। যদিও মাহাবুব নামে দৈনিক কালবেলা কোনো স্টাফ রিপোর্টার বা সাংবাদিক নেই।

জিডিতে বলা হয়, সর্বশেষ ১৪ আগস্ট বিকেলে নওগাঁও মহাদেবপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মোয়াজ্জেমের মোবাইল ফোনে কল দিয়ে নিউজ প্রকাশের ভয় দেখিয়ে সাড়ে ১৭ হাজার টাকা চাঁদা দাবি করেন মাহবুব নামের ওই প্রতারক।

সংশ্লিষ্ট ব্যক্তি একজন প্রতারক বলে কালবেলা কর্তৃপক্ষ মনে করছে। যিনি প্রতিষ্ঠানটির সুনামকে পুঁজি করে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জিডিতে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X