কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানের ডাবল মার্ডারের রহস্য উন্মোচন

গ্রেপ্তার রুমন। ছবি : কালবেলা
গ্রেপ্তার রুমন। ছবি : কালবেলা

রাজধানীর গুলশানে ডাবল মার্ডারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতে গিয়ে অল্প বেতন এবং কাজ-কর্ম নিয়ে মালিকের সঙ্গে মনোমালিন্যের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়।

বুধবার (২ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতের নাম রুমন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি।

তিনি জানান, রাজধানীর গুলশান-২ এর ১০৮ নম্বর বাড়ির কেয়ারটেকার ছিলেন খুন হওয়া রফিকুল ইসলাম। সেই প্লটের পাশেই তার চায়ের দোকান ছিল। আর খুনের শিকার আরেকজন সাব্বির ছিলেন তার দোকানের কর্মচারী। তারা দুজনই এক মেসে থাকতেন। সাব্বির এক পর্যায়ে রফিকুলকে চাকরি ছাড়ার কথা জানানোর পর কিশোরগঞ্জের কটিয়াদির রুমনকে (২৭) কাজে রাখেন রফিকুল।

মুনীম জানান, চাকরিরত অবস্থায়ই রুমনের সঙ্গে রফিকের মনোমালিন্য শুরু হয়। এরপর কয়েক দফা বাকবিতণ্ডাও হয়। এরই জের ধরে রফিককে তার বাসস্থানে খুন করে রুমন। আর এ ঘটনা দেখে ফেললে খুন হন সাব্বিরও।

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, দোকান মালিক রফিকের কাছে এক পক্ষের লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। ওই পক্ষটি রুমনকে টাকার লোভ দেখিয়ে হত্যায় জড়িত করে। রুমনসহ এ হত্যায় আরও দুজন জড়িত ছিল। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X