কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:৩৮ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

গুলশানে জোড়া খুন : মূল আসামি রুমন গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে ২ জনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুজনকে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (০২ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর গুলশান-২ নম্বরে অবস্থিত একটি চায়ের দোকানের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহত দুজন হলেন- মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৬)।

নিহত দুজনের মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে এবং সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X