সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আফজাল হোসেন (২৯) ও মো. তাহসান মাহমুদ (১৯)। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আফজাল হোসেন (২৯) ও মো. তাহসান মাহমুদ (১৯)। ছবি : কালবেলা

ঢাকার সাভারের আশুলিয়ায় কিশোরকে ছুরিকাঘাত করে ভুঁড়ি বের করে ফেলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে তারা কিশোরগ্যাংয়ের সদস্য।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর শনিবার (১৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, আফজাল হোসেন (২৯) ও মো. তাহসান মাহমুদ (১৯)। তারা দুজনই সাভারের আশুলিয়ার গাজিরচট এলাকার বাসিন্দা।

আসামিরা হলেন, আফজাল হোসেন (২৯), মো. তাহসান মাহমুদ (১৯), মো. মুন্না (২২), রিয়াদ হাসান (২১), নাজমুল (২১), মো. তামিম (১৮)। তারা সবাই আশুলিয়ার গাজিরচট এলাকার বাসিন্দা। এ ছাড়া আরও ৩০-৪০ জন অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আসামিরা অস্ত্রশস্ত্রসহ চলাফেরা করে নিরীহ লোকজনকে আটকে ভয়ভীতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে গাজিরচট এলাকায় একটি মাঠে ৪-৫ দিন ধরে মেলা চলছে। সেখানেই বাদির ছেলে সায়মন ইসলাম সিনিন (১৭) মেলার ভেতর ঘুরাঘুরি করছিল। একপর্যায়ে সে সেখানে নৌকা ঘুরানো খেলা দেখছিল। এ সময় আসামিরা তাকে ঘিরে ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সে কীসের চাঁদা জিজ্ঞেস করতেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। ১ নম্বর আসামি একপর্যায়ে সায়মনের পেটে ছুরিকাঘাত করে, এতে তার পেটের ভুঁড়ি বেরিয়ে আসে।

এ ছাড়া ২ নম্বর আসামি তাকে মারধর করে রক্তাক্ত জখম করে ও তার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়। একপর্যায়ে সায়মনের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিক ও পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X