সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় জুয়ার আসর থেকে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

আশুলিয়ায় গ্রেপ্তারকৃত ১০ জুয়াড়ি। ছবি : কালবেলা
আশুলিয়ায় গ্রেপ্তারকৃত ১০ জুয়াড়ি। ছবি : কালবেলা

আশুলিয়ার জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ১৭৫ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত ৪ সেট প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করে জব্দ করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) রাতে আশুলিয়ার বলিভদ্র এলাকায় স্থানীয় আমিন মন্ডলের মালিকানাধীন একটি রিকশা গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামুনুর রশিদ, আসলাম শেখ, দবির উদ্দিন ফকির, ছাইদুল ইসলাম, সুমন মোল্লা, অন্তর শেখ, সুরমান মন্ডল, কায়েস, আব্দুল আলীম ও আফসারুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X