কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মেজর পরিচয়ে সম্পর্ক, আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল

গ্রেপ্তারকৃত সান্টু বিশ্বাস। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত সান্টু বিশ্বাস। ছবি : সংগৃহীত

মেজর পরিচয় দিয়ে সম্পর্ক স্থাপন এবং আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল ও প্রতারণা করার অভিযোগে সান্টু বিশ্বাস (৩৯) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাজীপুর চৌরাস্তা সংলগ্ন অনুপম সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গ্রেপ্তারকৃত সান্টু বিশ্বাস যশোরের কেশবপুর থানার সাহাপাড়া গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে।

গ্রেপ্তারকালীন সান্টু বিশ্বাসের কাছ থেকে অপরাধের কাজে ব্যবহৃত ৩টি ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, শামীমা (ছদ্ম নাম) স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন। ২০২১ সালে তার সঙ্গে পরিচয় হয় সান্টু বিশ্বাসের, সে নিজেকে মুসলিম এবং মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তার পরিচয় দেয়। এরপর সম্পর্কের একপর্যায়ে শামীমাকে বিবাহের কথা বলে মিথ্যা ডকুমেন্টস তৈরি করে তাতে স্বাক্ষর নেয়। এরপর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে গিয়ে শারীরিক সম্পর্ক করে। এ সময় সান্টু বিশ্বাস গোপনে তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি ধারণ করে রাখে। সান্টু সেনা কর্মকর্তা ছাড়াও নিজেকে ঢাকা-যশোর রুটের যশোর ট্রাভেলস নামক পরিবহন ও বিশ্বাস গার্মেন্টসের মালিক হিসেবে পরিচয় দেয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা বলে শামীমার নিকট থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়।

এক সময় শামীমা বুঝতে পারে, সান্টু কোনো সেনা কর্মকর্তা নয়। এরপর শামীমা সান্টু বিশ্বাসের থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। তবে সান্টু সম্পর্ক ছিন্নের কিছুদিন পর শামীমার সঙ্গে যোগাযোগ করে এবং সোশ্যাল মিডিয়ায় তার অশালীন ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেয়। চলতি বছরের ৮ মে শামীমা ও তার ছেলের মোবাইলে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি করে এবং হুমকি দেয় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাঠানো হয়, তবে এসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে।

এই ঘটনার পর শামীমার ছেলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে লালবাগ থানায় একটি মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে সান্টুকে গেপ্তার করা হয়।

সিআইডি জানায়, প্রথামিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়তি থাকার সত্যতা স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X