কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার মৃত্যুর ঘটনায় মো. ইমাম হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আটক যুবক ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন এলাকার মো. কামালের ছেলে। আর নিহত নারী সীমা আক্তার (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার আক্তার হোসেনের স্ত্রী। তারা দুজনই কেরানীগঞ্জে থাকতেন।

পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউপির আমবাগিচা বৌ বাজারস্থ ভাড়া বাসায় ইমাম হোসেনের সঙ্গে দেখা করতে আসেন পরকীয়া প্রেমিকা সীমা আক্তার। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইমাম হোসেন সীমা আক্তারকে ঘরে থাকা দা-বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় ইমাম হোসেনকে আটক করে এবং সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সীমা আক্তার মৃত্যুবরণ করেন। গ্রেপ্তার ইমাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১০

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১১

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১২

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৩

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৪

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৫

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৭

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৮

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৯

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

২০
X