কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি নাগরিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২ 

দুই ইরানি নাগরিকের ওপর হামলা। পুরোনো ছবি
দুই ইরানি নাগরিকের ওপর হামলা। পুরোনো ছবি

রাজধানীর বসুন্ধরা এলাকায় দুই বিদেশি নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে মারধরের শিকার হন বিদেশি দুই নাগরিকসহ তিনজন। এদের মধ্যে দুজন ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে মারধরে জড়িত অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তর করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি ব্যক্তি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। তা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। ওই দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে মারধর করেন।

এ প্রসঙ্গে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আহত দুজন ইরানিকে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন মব তৈরি করে তাদের মারধর করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন, সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X