কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পুলিশ পরিচয়ে সিএসআরএম’র গাড়ি ছিনতাই, থানায় মামলা

ছিনতাই হওয়া সিএসআরএমের ট্রাক। ছবি : সংগৃহীত
ছিনতাই হওয়া সিএসআরএমের ট্রাক। ছবি : সংগৃহীত

ডিবি পুলিশ পরিচয়ে ড্রাইভারসহ সিএসআরএম’র রড বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলাটি করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সিএসআরএম চাকদা রি-রোলিং মিলস লিমিটেডের নিয়োজিত ড্রাইভার খলিলুর রহমান রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ ফ্যাক্টরি থেকে ট্রাকে ২২ টন রড (যার মূল্য- ১৯ লাখ টাকা) নিয়ে নেত্রকোনার যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। এরপর গাজীপুর সদর জিএমপি থানাধীন সালনা বাজার ব্রিজ এলাকায় ১৬ মার্চ ভোর ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা ৪ জন ডিবি পুলিশ (কটি পরিহিত) লেজার লাইট দিয়ে ড্রাইভারকে গাড়িটি থামানোর সিগন্যাল দেয়। গাড়িটি থামানোর সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ডিবি পুলিশরা ড্রাইভারকে ট্রাকের সিট থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে ফেলে।’

এতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ডিবি পুলিশরা তাদের একটি সাদা মাইক্রোবাসে ড্রাইভারকে তুলে, হাত পা এবং চোখ গামছা দিয়ে বেধে ফেলে। এ সময় তাকে এলোপাথারিভাবে মারপিট করতে থাকে এবং মেরে ফেলার হুমকি দেয়, ড্রাইভারের ১টি বাটন মোবাইলসহ ১০ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং তাকে টাংগাইল জেলার মির্জাপুর থানার গাজীপুর টু টাঙ্গাইলগামী মহাসড়কের পাশে জঙ্গলে ফেলে দেয়।

সকাল অনুমানিক সাড়ে ৬টায় একজন সিএনজিচালক ড্রাইভারকে হাত পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। ড্রাইভার কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানায়।

পুলিশ ১৯ মার্চ ট্রাকটি উদ্ধার করতে পারলেও মালামাল উদ্ধার করতে পারেনি। গাজীপুর থানার পুলিশ বলছে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X