কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২৬

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৫ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এ সময়ে অন্যান্য মামলার আরও ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে পৃথক এসব অভিযানে ১ হাজার ৬২৬ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি রামদা ছাড়াও একটি চাপাতি ও একটি চাকু রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এদিকে রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি।

রোববার (৪ এপ্রিল) রাতে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল গোয়েন্দা বিভাগ (ডিবি) এই অভিযান চালায়।

একই রাতে ডিবির বিভিন্ন দল পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (০৫ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার অন্য ৩ জনের মধ্যে রাত ৯টার দিকে তুরাগের খালপাড় এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫৩ নং ওয়ার্ড নেতা মো. সফুর উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। একই রাতে ডিবি-সাইবার বিভাগের একটি দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেনকে (৬৯) গ্রেপ্তার করে। ডিবির রমনা বিভাগের একটি দর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমীকে (৪২)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X