কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি দুলু গ্রেপ্তার

বনানী ডিওএইচএস এলাকা থেকে চৌধুরী সেলিম উদ্দিন দুলুকে গ্রেপ্তার করে ডিবি। ছবি : কালবেলা
বনানী ডিওএইচএস এলাকা থেকে চৌধুরী সেলিম উদ্দিন দুলুকে গ্রেপ্তার করে ডিবি। ছবি : কালবেলা

প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী সেলিম উদ্দিন দুলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) ইলিয়াস কবির।

পুলিশ জানায়, চট্টগ্রামের ব্যবসায়ী সেলিম উদ্দিন ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা করেন। তদন্ত শেষে যাত্রাবাড়ী থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

গত ৮ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২০-এর বিচারক দিলরুবা আপরোজ তিথি এ মামলায় সেলিম উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তারের দায়িত্ব পায় চট্টগ্রামের পাঁচমাইল থানা-পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, সেলিম উদ্দিন ঢাকার রমনা এলাকায় অবস্থান করছেন। এরপর পাঁচমাইল থানা ডিবি রমনা বিভাগের সহায়তা চায়। যৌথ অভিযানে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১০

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১১

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১২

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৪

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৫

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৮

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২০
X