কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেন তারা

গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের সদস্যরা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের সদস্যরা। ছবি : সংগৃহীত

অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে এবং টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে কোটি টাকার প্রতারণা চালানো সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অপারেশন ইউনিট।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের মূলহোতা আকাশ (২২), রাশাদ (২৮) ও তাদের সহযোগী আসাদ (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনলাইন নজরদারির ভিত্তিতে ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তসংলগ্ন গ্রাম এবং দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ভুয়া খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে স্বল্প সময়ে কয়েকগুণ মুনাফা পাওয়ার আশ্বাস দিত তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

সিআইডির ধারণা, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও ব্যক্তি জড়িত থাকতে পারে। অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ও ভুয়া পরিচয়ে ব্যবহৃত একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলার আসামি। বর্তমানে মামলার তদন্ত চলছে। সিআইডি জানিয়েছে, তদন্তের মাধ্যমে চক্রের মূল রহস্য উদঘাটন করা হবে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X