কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুল টাইম গাড়ি চালায়, পার্ট টাইম মাদক বেচে!

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার পাঁচ। ছবি : কালবেলা
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার পাঁচ। ছবি : কালবেলা

মাদক বিক্রিতে জড়িত গাড়িচালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। বিশেষ এই অভিযানে মিরপুরের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. উজ্জ্বল মোল্লা (৩০), মো. শাকিল হাওলাদার (২৫), মো. জীবন (২২) ও মো. ইমরান (২১)। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের মিরপুর মডেল থানার পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই পেশায় গাড়িচালক। গাড়ি চালানোর ফাঁকে তারা এসব মাদক বিক্রি করে। তারা ফুল টাইম গাড়ি চালায়, পার্ট টাইম মাদক বেচে।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার উজ্জ্বল প্রাইভেট কারচালক। তিনি উবারে গাড়ি চালান। এই গাড়ি চালানোর নামেই টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিট আমতলা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিলও প্রাইভেট কার চালক। কার চালানোর ফাঁকেই সুযোগ বুঝে বিভিন্ন যাত্রীর কাছে ইয়াবা বিক্রি করেন। গতকাল তাকে গ্রেপ্তার করা হয় সেকশন ২ থেকে। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২০০ পিছ ইয়াবা।

গ্রেপ্তার জীবন (২২) ও মো. ইমরান (২১) পিকআপচালক। তাদের গ্রেপ্তার করা হয় কল্যাণপুর পোড়াবস্তি এলাকা থেকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাজা।

এদিকে পৃথক অপর এক অভিযানে কল্যাণপুর বাসস্টেশন থেকে মো. আক্তারুল ইসলাম (৫৩) নামে একজনকে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। বর্তমানে বিভিন্ন স্থানে টিউশনি করেন এবং তার ফাঁকে ফেনসিডিল বিক্রি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X