কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‌‌‘বাসা ভাড়া নিয়ে চুরি করেন তিনি’

মো. রনো মিয়া। ছবি : সংগৃহীত
মো. রনো মিয়া। ছবি : সংগৃহীত

বাসা ভাড়া নিয়ে রাতযাপন করে পরদিনই চুরি করার অভিযোগে মো. রনো মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার (১১ নভেম্বর) রাতে মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রনো ফরিদপুর জেলার সদরপুর থানার পশ্চিম শ্যামপুর গ্রামের আব্দুল মান্নান কাজীর ছেলে।

জানা যায়, সাবলেট ভাড়ার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন রুবেল ফকির। সেই বিজ্ঞাপন দেখে গত ৭ নভেম্বর রুম ভাড়া নিতে আসেন রনো। রুম পছন্দ হয়েছে উল্লেখ করে তিনি রাতে সেখানেই থেকে যান। তার কাছে জাতীয় পরিচয়পত্র চাইলে তিনি সকালে দেবেন বলেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখেন রনো নেই। সেখানে টেবিলে থাকা তার মোবাইল, নগদ ৫০ হাজার টাকা এবং অন্যান্য আরও মূল্যবান জিনিসপত্রও নেই। বাইরে থেকে রুম বন্ধ করে রনো পালিয়ে গেছেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহসিন কালবেলাকে বলেন, এই ঘটনায় থানায় মামলা করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরপুরের ৬০ ফিট থেকে রনোকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার থেকে চুরি করা মোবাইল ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X