কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড হত্যা, যুবক আটক

আটক যুবক সাগর হোসেন। ছবি : কালবেলা
আটক যুবক সাগর হোসেন। ছবি : কালবেলা

রাজধানীর পশ্চিম আগারগাঁও আবাসিক এলাকায় কর্তব্যরত সিকিউরিটি গার্ড মো. আজিমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাগর হোসেন নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৩। শাহবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাগর নেত্রকোনার মো. হান্নান হোসেনের ছেলে। র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর আগারগাঁও আবাসিক এলাকার একটি বাসায় সিকিউরিটি গার্ড হিসেবে নিহত মো. আজিম কর্মরত ছিলেন। ওই বাসার ভাড়াটিয়া মো. হান্নান হোসেনের ছেলে সাগরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মো. আজিমের বাগবিতণ্ডা হতো। সোমবার সকালে তারা আবারও ঝগড়া করে। ঝগড়ার একপর্যায়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসা সাগর ছুরি দিয়ে আজিমের শরীরে ৫ থেকে ৬টি আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় আহত আজিমকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার পর হত্যাকারী পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির মাধ্যমে এ হত্যা মামলার আসামিকে চার ঘণ্টার মধ্যে আটক করে র‍্যাব।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X