কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার দেবিদ্বারে ছুরিকাঘাতে নৌকা প্রার্থীর সমর্থক আহত  

আহত শাহপরান। ছবি : কালবেলা
আহত শাহপরান। ছবি : কালবেলা

কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুলের শাহপরান নামে এক সমর্থক ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর জাহাঙ্গীর মার্কেটে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে। আহত শাহপরান উপজেলার গোপালনগর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নৌকার অফিস উদ্বোধন শেষে তাবারুক বিতরণকালে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক রিপন ভূইয়া চাকু হাতে শাহপরানের ওপর অতর্কিত আক্রমণ করে। এ সময় ছুরিকাঘাতে শাহ পরানের পেটের এক অংশ দিয়ে ভুঁড়ি বেরিয়ে যায়। তাৎক্ষণিক তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়।

আহত শাহপরানের চাচা মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার বিকেলে নৌকার পোস্টার টানালে তা ছিঁড়ে ফেলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক রিপন ভূইয়া। এসময় তার সাথে নৌকার সমর্থক শাহ পরানের বাকবিতণ্ডা হয়। এদিন সন্ধ্যায় নৌকা প্রতীকের ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া শেষে তাবারুক বিতরনের সময় প্রতিবেশী ইমন ভুইয়ার পুত্র রিপন ভুইয়া অতর্কিত শাহপরানকে হাতে ও পেটে ছুরিকাঘাত করে। এতে শাহ পরানের পেটের একাংশ দিয়ে ভুঁড়ি বেড়িয়ে যায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া জানান, নির্বাচনী পোস্টার ছেঁড়া ও অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত স্থানীয়ভাবে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X