রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে পালাল শিক্ষক

অভিযুক্ত শিক্ষক মিনহাজুল আবেদীন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক মিনহাজুল আবেদীন। ছবি : সংগৃহীত

এবার লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) প্রলোভন দেখিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষক মো. মিনহাজুল আবেদীনের বিরুদ্ধে।

এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন ওই শিক্ষার্থীর মা।

শুক্রবার সকালে মেয়েটির স্বজনরা সাংবাদিকদের জানান, নিখোঁজ শিশুটি রায়পুর বামনী ইউনিয়নের বাসিন্দা এবং মরহুম মনতাজ পাটোয়ারী হাফেজি ও নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গত ২০ ডিসেম্বর বিকেল থেকে ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া না গেলে আত্মীয়স্বজনদের বাড়িতে যোগাযোগ করা হয়। কোথাও তার সন্ধান না পেলে তার প্রাইভেট শিক্ষক মিনহাজকে ফোন করা হয়। তার মোবাইলফোনটি বন্ধ পাওয়ায় সন্দেহের তীর তার দিকেই যায়।

অভিযুক্ত শিক্ষক মিনহাজুল আবেদীন কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর ফেনুয়া বড় বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে।

ওই শিক্ষার্থীর মা কালবেলাকে বলেন, আমি ও আমার আত্মীয়স্বজনরা মেয়েকে সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে প্রাইভেট শিক্ষক মিনহাজুল আবেদীনকে ফোন দিলে তার নম্বরটি বন্ধ পাই। আমার মেয়েকে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আটক রেখেছে। আমি দ্রুত আমার মেয়েকে উদ্ধার চাই।

অভিযুক্ত শিক্ষক মিনহাজুল আবেদীনের মোবাইল ফােনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ওই শিক্ষকের মোবাইলফোনটি বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X