কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
আন্তদেশীয় প্রতারণা

ভারতে চিকিৎসার জন্য গিয়ে খোয়ালেন ১৪ লাখ

এটিইউ শফিকুল ইসলাম এবং মো. জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করে এটিইউ। ছবি : কালবেলা
এটিইউ শফিকুল ইসলাম এবং মো. জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করে এটিইউ। ছবি : কালবেলা

রাজেশ সরকার নামে এক ব্যক্তি তার ভাগ্নের চিকিৎসার জন্য পার্শবর্তী দেশ ভারতে গিয়েছিলেন। ভাগ্নের বোনম্যারো প্রতিস্থাপনের জন্য ২০ লাখ টাকা প্রয়োজন হয় তার। একটি ফোন ফ্যাক্সের দোকান থেকে দেশে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। আর এই সময় পাশে ছিল আরও দুজন। যারা রাজেশের কাছে পরিচয় দেয় ইলাহী খান ও প্রিতম হালদার নামে। তারা রাজেশকে জানায়, দেশে আমার স্বজন আছে। তারা অল্প কয়েকদিনের মধ্যে ভারত আসবে। তাদের কাছে টাকা দিয়ে দিলে আমরা এখানে টাকা দিয়ে দিব।

ইলাহী ও প্রিতম জানায়, দেশে জাহিদ এবং শফিকুল নামে দুজনের কাছে টাকা দিয়ে দিলেই হবে। সরল বিশ্বাশে রাজেশ তার স্বজনদের জাহিদ ও শফিকুলের কাছে টাকা দিতে বলে। স্বজনরা জাহিদ ও শফিকুলের দেয়া একাউন্টে তিন ধাপে সাড়ে ১৪ লাখ টাকা দেয়। টাকা দেওয়ার পর ইলাহী ও প্রিতমের কাছে টাকার জন্য যান রাজেশ। কিন্তু তারা জানায়, কোনো টাকা আসেনি। তাৎক্ষণিকভাবে দেশে থাকা জাহিদ ও শরিফুলকে কল করেন রাজেশ। ততক্ষণে ফোন বন্ধ করে লাপাত্তা তারা।

প্রতারিত হওয়ার বিষযটি বুঝতে পেরে দেশে ফিরে ১৭ জানুয়ারি রাজেশ গাজীপুরের শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগ তদন্ত করে দেশে থাকা শফিকুল ও জাহিকে গ্রেপ্তারের বিষয়ে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে সহায়তা চায় পুলিশ। এরই ভিত্তিতে নিজস্ব নজরদারি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় এটিইউ শফিকুল ইসলাম এবং মো. জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করেছে এটিইউ।

এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মাহফুজুল আলম রাসেল জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পৃথক দুটি অভিযানে ঢাকা জেলার দোহার ও সিঙ্গাইরের গোবিন্দল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন ব্যংকের ১৬টি চেকবই, ৬টি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ২২ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে। এটিইউ জানিয়েছে, গ্রেপ্তার দুজন আন্তঃদেশীয় প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তারা প্রতারণা, হুন্ডি ব্যবসাসহ বিপুল পরিমাণ অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X